ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ধর্ষণের শিকার সেই শিশুর গলার আঘাত বেশি গুরুতর, মেডিকেল বোর্ড গঠন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৫,  8:50 PM

news image

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, শিশুটির অবস্থা খুবই সঙ্কটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। ঢামেক হাসপাতালের পরিচালক জানান, শিশুটির গলার আঘাত বেশি গুরুতর। এছাড়া যৌনাঙ্গে ক্ষত রয়েছে শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। নেওয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে। শিশুটির মায়ের অভিযোগ, তিনজন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয়েছে দুলাভাই সজীব শেখকেও। শিশুটির গলায় দাগ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলেছে, বাকিদের ধরতেও কঠোর অবস্থানে আছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম