ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ধর্ষণের অভিযোগে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৩,  7:11 PM

news image

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) রাতে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দলিল লেখককে। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি। ধর্ষণের অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম। এস আই খাইরুল ইসলাম বলেন, আব্দুস সালাম ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি ওই ছাত্রীর বাড়িতে আবারও প্রবেশ করেন। পরে তার অবস্থান টের পেয়ে ওই ছাত্রীর আত্মীয় ও এলাকাবাসী মিলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সালামকে আজ (সোমবার) আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম