ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট

ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  10:01 PM

news image

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে এবারও নাশকতামূলক কাজ করার অপচেষ্টা চলছে। অপশক্তিকে প্রতিহত করা হবে। ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে কখনও কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে। তবে লাভ হবে না। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন। তিনি বলেন, আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম