ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  6:56 PM

news image

বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠী, মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষ অব্যই ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ। সমস্ত অপপ্রায়সকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল। ছাত্রদলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির যে ৩১ দফা, সেটাকে তোমরা সেইভাবে গ্রামে নিয়ে যেতে পারোনি। আমি যখন গ্রামে যাই, সেটা দেখিনি। তিনি আরও বলেন, ছাত্রদলকে বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের কমিটি বলো কিংবা প্রচারণা বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের (ছাত্রদলের) যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। যার কারণে বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদের এগিয়ে আসতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম