ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা

#

ক্রীড়া প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২,  4:20 PM

news image

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলা হয়নি ভারতের অধিনায়ক রোহিত শর্মার। এবার দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি। আঙুলের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি ডানহাতি এই ব্যাটার। তার পরিবর্তে মিরপুর টেস্টেও ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ফেটে যায় রোহিতের। সেই ভাঙা আঙুল নিয়েই ২৮ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু ভারতকে জেতাতে পারেননি। এর পরদিনই দেশে ফিরে যান তিনি। সেখানেই চলছে তার পুনার্বাসন প্রক্রিয়া। রোহিতের অবস্থা যদিও বেশ উন্নতির দিকে। তবে ভারতীয় ক্রিকেটের আগামী দুই মাসের ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখে কোনো ঝুঁকি নিতে নারাজ তিনি। তাই তাকে ছাড়াই ফের সাদা পোশাকে খেলবে সফরকারীরা। চট্টগ্রাম টেস্ট শেষে সোমবার সকালে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও ভারত দল। দুই দলই মঙ্গলবার থেকে অনুশীলন করবে। আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এদিকে, প্রথম টেস্টে ১৮৮ রানের বড় জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম