ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দ্বিতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:46 PM

news image

বৃষ্টিতে ভেসে গিয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার সংবাদ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে টাইগাররা পাচ্ছে না তানজিম সাকিবকে। আহত হয়ে তিনি মাঠের বাইরে। তার জায়গায় ডাকা হয়েছে হাসান মাহমুদকে।  ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকতে পারেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর।  আটে খেলতে পারেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে।

যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ: 

তামিম ইকবাল,  লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম