ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৩,  8:46 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার (৮ জুলাই) মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় আজ জয়ের বিকল্প নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের হার, তামিম ইকবালের অবসর বিতর্ক মিলিয়ে দেশের ক্রিকেটে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল। তামিম ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলের সবার মনোযোগ ম্যাচের দিকে বলেই জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। আফগানরা বাংলাদেশের জন্য বরাবরই শক্ত প্রতিপক্ষ। তার প্রমাণ তারা গত ম্যাচেও দিয়েছে। আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় তারা, এমনটিই জানিয়েছিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। বল হাতে আফগানরা প্রথম ম্যাচে জ্বলে উঠেছে। তবে, বাংলাদেশের পেস আক্রমণ তো সময়ের অন্যতম সেরা। যে কোনো দলকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম