ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

দ্বিতীয় ধাপের ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  5:18 PM

news image

টঙ্গীর তুরাগ তীরে চলা ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায়। সোমবার রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়। এ দিকে মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। ইজতেমার এ ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। উল্লেখ্য, বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম