ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দ্বিগুণ বেতনে নাপোলির সঙ্গে নতুন চুক্তিতে ওসিমেন

#

স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩,  4:47 PM

news image

সিরি-আ'তে তিন দশকের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জয়ের নায়কদের একজন ভিক্টো ওসিমেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে নাপোলি। নতুন চুক্তি অনুযায়ী, ইতালিয়ান ক্লাবটিতে ২০২৬ সাল পর্যন্ত খেলবেন তারকা এই ফরোয়ার্ড। নাপোলির সভাপতি আউরেলিও দে লাউরেন্তিস রোববার সামাজিক মাধ্যম এক্স-এ ওসিমেনের চুক্তিতে সই করার এবং হ্যান্ডশেকের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন একটি শব্দ “ডান (চুক্তি সম্পন্ন)”। চার মিনিট পর ওই একই ছবি নাপোলিও পোস্ট করে লিখেছে, “ভিক্টো ও নাপোলি ২০২৬ পর্যন্ত একসঙ্গে।”    ২০২২-২৩ মৌসুমটা ওসিমেনের কেটেছে স্বপ্নের মতো। সেরি আয় ৩২ ম্যাচে ২৬ গোল করে ৩৩ বছর পর নাপোলির প্রথম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। আর নাইজেরিয়াকে আফ্রিকান নেশন্স কাপের মূল পর্বে তুলতে বাছাইয়ে চার ম্যাচে ৫টি গোল করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। অসাধারণ এই যাত্রার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আফ্রিকার বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতেছেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। সেই সঙ্গে এবার যোগ হলো নতুন চুক্তির আনন্দ। ক্লাবটিতে ওসিমেনের পুরনো চুক্তি শেষ হতো ২০২৫ সালে। নতুন চুক্তিতে তার বেতন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম