ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  11:51 AM

news image

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। এতে যানবাহনের চাপও বাড়তে শুরু করেছে। তবে নেই কোন ভোগান্তি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকেই ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায়। এসময় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি ফেরিতেই যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল পার হতে দেখা যায়। প্রায় প্রতি‌টি মোটরসাইকেলে নারী ও শিশুসহ মালামাল বহন কর‌ছেন চালকরা। এসব যাত্রীরা ভোগান্তি ছাড়াই ফেরি পার হয়ে বিভিন্ন জেলায় যেতে পারছেন। অপরদিকে পদ্মা পাড়ি দিয়ে আসা প্রতিটি লঞ্চেই দেখা গেছে যাত্রীদের ভিড় । এসব যাত্রীরা লঞ্চ থেকে নেমে বাস টার্মিনাল এসে বাস, মাইক্রোবাস, মাহিন্দ্রাযোগে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে। রাজধানী থেকে কুষ্টিয়াগামী যাত্রী হাসান মাহমুদ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে এই পথে পাঁচ ছয় ঘণ্টার আগে কখনো ফেরিতে উঠতে পারেননি। পদ্মা সেতু চালু হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ভোগ কমেছে। এবার ঈদযাত্রায় ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পারছি। আরেক যাত্রী শাহনাজ শান্তনা বলেন, ঢাকা থেকে রাজবাড়ী স্বাভাবিক সময়ে যেভাবে আসতাম সেভাবেই এসেছি। বাড়তি কোন ভোগান্তি হয়নি। তবে পদ্মা সেতু না হলে এই রুটে ভোগান্তি ছাড়া বাড়ি ফেরা যেতো না। এদিকে এবারের ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ২০টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সেইসাথে ঘাট এলাকায় যানজট মুক্ত রাখতে ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন সর্বমোট সাতদিন ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ২০টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় মানুষের ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন তারা। যানবাহনের চাপ বাড়লেও কোনো দুর্ভোগ নেই। বর্তমানে দৌলতদিয়ায় তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তিনটি ঘাটে রয়েছে ছয়টি পকেট। এই ছয় পকেটে ছয়টি ফেরি ভিড়তে পারবে। আশা করি এবারের ঈদযাত্রা হবে স্বস্তির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম