ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপার নিহত স্পেনের আরেকটি ক্লাব কিনতে যাচ্ছেন মেসি যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দোহারে ৫০ লাখ মিটার নিষিদ্ধ জাল ও মাছসহ আটক ৭

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  9:28 PM

news image

ঢাকার দোহার উপজেলার মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ -পুলিশ। রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এ বিষয়ে কুতুবপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইনচার্জ মো. মোমিনুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে পদ্মা নদীর নৌ-সীমানায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ, থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত ৬জনকে ১৫ দিনের কারাদ- ও ১জনকে ৫ হাজার টাকা  জড়িমানা প্রদান করেন দোহার উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান। ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ৭ তারিখ থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম