ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

দোহারে অভিনব কায়দায় ২শ’ লিটার তৈল চুরি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:27 PM

news image

ঢাকার দোহার উপজেলার ছন্দু মিয়ার বাজার (দোহার বাজার) এর শেখ এন্টারপ্রাইজ থেকে ২শ’লিটার তৈল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২ টা ৫৮ মিনিটে লাল ও সবুজ রঙ্গের একটি পিকআপ প্রতিষ্ঠানের সামনে এসে অবস্থান করে।

পরে একে একে চারজন পিকআপ থেকে নেমে ২শ’ লিটারের একটি ড্রাম ভর্তি তৈল নিয়ে পালিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩২ হাজার টাকা। প্রতিষ্ঠানের মালিক মো.জালাল জানান, সকালে এসে তেলের ড্রাম না দেখে দোকানে ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ বের করে চুরির বিষয়টি নিশ্চিত হন। এবিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম