ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

দে‌শে এখ‌নও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: হাসনাত আব্দুল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৫,  10:45 AM

news image

জাতীয় নাগ‌রিক পা‌র্টির মুখ‌্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ব‌লেছেন, গত দেড় দশক ধরে দে‌শে ইসলামিক পড়াশোনা, বিশেষ করে মাদ্রাসাগুলোকে সব সময় দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদেরকে সবসময় সবকিছু থেকে বঞ্চিত করে রাখা হতো। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে।  বুধবার বি‌কে‌লে কু‌মিল্লার দে‌বিদ্বা‌রে সুজাত আলী সরকারী ক‌লেজ মা‌ঠে জাতীয় নাগ‌রিক পা‌র্টি আ‌য়ো‌জিত হিফজুল কোরআন প্রতি‌যোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।  হাসনাত আরও ব‌লেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশটাকে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হি‌সে‌বে তৈরি করতে পেরেছি। দে‌শে এখ‌নও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরেও, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছি আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উস্কানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সিলেটে আমাদের এক ভাইকে সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে।  তিনি বলেন, ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে, আমরা অতীতে যেভাবে পরাম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখবো। দে‌বিদ্বা‌রের মানু‌ষদের উদ্দেশ্য ক‌রে তি‌নি ব‌লেন, আমাদের দেবিদ্বা‌রে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দলমত নির্বিশেষে, বিভিন্ন ধর্মমত নির্বিশেষে, আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেবিদ্বারে বসবাস করছি। প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতিটি যেন ধরে রাখতে পারি। সারা দেশে যে প্রধানতম দলটি গড়ে উঠবে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।  তিনি বলেন, এখানে শিক্ষক রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, খেটে খাওয়া ভাইরা রয়েছেন, সিএনজি চালকরা রয়েছেন, কামার-কুমার, তাঁতি, রাজমিস্ত্রিরা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এসময় অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূমের মুহতা‌মিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মস‌জি‌দের খ‌তিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতা‌মিম হাফেজ ক্বারি নাজমুল হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম