ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫,  10:02 PM

news image

দীর্ঘ প্রায় দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে, আজ দুপুরে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তার পূর্বে, তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ ছাড়া কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, প্রায় দেড় যুগ পর তারেক রহমান নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গমন উপলক্ষে কার্যালয় সংলগ্ন আশপাশের এলাকাজুড়ে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম