ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দেশ ছাড়ার আগে যা বললেন শরিফুল

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  5:16 PM

news image

জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পেয়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে কলম্বো স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে বিশ্বকাপজয়ী এই পেসারকে। শনিবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেশ ছেড়েছেন তরুণ এই পেসার। দেশ ছাড়ার আগে বিমানে বসে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। দেশ ছাড়ার আগে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘সবার জন্যই প্রথমবার যেকোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি।’ বর্তমানে জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার ৭.৮৫ রান ইকোনমি রেটে সাত ম্যাচে ঝুলিতে পুরেছেন ১১টি উইকেট। তাসকিনের এমন পারফরম্যান্স নিজেকে এলপিএলে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন শরিফুল। সেই সঙ্গে নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘অবশ্যই! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম