ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

দেশে সয়াবিন তেলের দাম কমলো

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  3:36 AM

news image

রোববার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে। এ পর্যন্ত বাজারে তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা বলে জানানো হয়। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, ভোজ্য তেলের নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। তিনি আরও জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা। এর আগে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে। নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন ১৮৫ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯১০ টাকা নির্ধারণ হয়। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৫২ টাকা করা হয়েছে। গত ২৬ জুন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বোতলজাত সয়াবিন তেলের গত ৯ জুন দাম লিটারে ৭ টাকা বাড়ানো হয়। মূল্যবৃদ্ধির পর ওই সময় এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয় ১৮৫ টাকা। বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয় ২০৫ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম