ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

দেশে ভোটের পরিবেশ আওয়ামী লীগই সৃষ্টি করেছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২২,  2:44 AM

news image

নির্বাচনের যে প্রহসন এটা বিএনপির সৃষ্টি, এটা তারাই করেছে; বরং নির্বাচনকে আমরাই জনগণের কাছে নিয়ে গেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ যেন তার ভোটটা দিতে পারে, সেই পরিবেশ বা ভোট সম্পর্কে মানুষের যে সচেতনতা এটা কিন্তু আওয়ামী লীগই সৃষ্টি করেছে। ভোটার তালিকায় ছবিসহ লিস্ট হচ্ছে, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া হচ্ছে। বিএনপি প্রতিনিয়ত রাষ্ট্রদূতদের কাছে যাচ্ছে এবং নির্বাচন নিয়ে কথা বলছে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, নাকি বিদেশি দূতাবাসের মাধ্যমে সরকার পরিবর্তন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে বিএনপিকে জিজ্ঞেস করা উচিত নির্বাচনটা কে করে দিয়ে যাবে। তারা তাদের অতীতের কথা ভুলে গেছে । তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছে। যদি দেশের মাটিতে তাদের সেরকম সমর্থন থাকত বা নিজের শিকড়ে যদি জোর থাকত, তাহলে বিদেশের মাটিতে ধরনা দিত না। জনসমর্থন থাকলে, জনগণের ওপর আস্থা থাকলে বা বিশ্বাস থাকলে জনগণের কাছেই যেত। প্রধানমন্ত্রী বলেন, তারা কোন মুখে জনগণের কাছে ভোট চাইতে যাবে।আগুন দিয়ে পোড়ানো, মানুষ খুন করা, বোমা মারা, গ্রেনেড মারা, সবখানেই বিএনপি জড়িত। তাই তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে যাচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম