ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশে বালু ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৫,  2:13 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।  সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি৷ পরিবেশ উপদেষ্টা বলেন, সমন্বিত পদক্ষেপের ফলে দেশের সকল নদী বাঁচাতে হবে৷ বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন এবং সুইসগেট অপসারণ করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে৷ এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরও বিস্তৃত করতে পারবে। তিনি আরও বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরও দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম