ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

দেশে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২২,  4:03 AM

news image

গত ২৪ ঘণ্টায় বন্যায় সারাদেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭ জন সিলেট বিভাগে এবং একজন রংপুর বিভাগে। বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বন্যাবিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে।সেখানে ৪৬ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন। এ ছাড়া ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জন এবং রংপুর বিভাগে চারজন। বন্যার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৫ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম