ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফের বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৬,  5:07 PM

news image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গতকাল ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬,৪৬৯.৯৪ মিলিয়ন (বা ৩৬.৪৬ বিলিয়ন) মার্কিন ডলারে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,৬৫১.৯৭ মিলিয়ন (বা ৩১.৬৫ বিলিয়ন) মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এসব তথ্য জানান। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছর একই  মাসের ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনে (৩০-৩১ জুলাই) প্রবাসী বাংলাদেশিরা ১৫২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অবদান রেখেছে। রেমিট্যান্স আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম