ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

দেশে ফিরে যা বললেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  4:54 PM

news image

ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। এমন জয়ের পর ক্রিকেটাররা সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন। বিশেষ এই জয়টা উদযাপনও করেছেন একটু ভিন্ন ভাবে এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে পুরো সফরটাই উপভোগের ছিল। দেশে ফিরে সিরিজ জয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে শান্ত বলেছেন, 'এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিলো। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।' 'সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।'-যোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম