ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দেশে ফিরে গেলেন টাইগারদের ব্যাটিং কোচ সিডন্স

#

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩,  9:49 PM

news image

চলতি মাসেই চাকরির মেয়াদ শেষ হচ্ছিল জেমি সিডন্সের। তবে মেয়াদ শেষ হতে এখনও ১২ দিন বাকি। তবুও বাংলাদেশে নিজের চাকরির সময় শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন টাইগারদের এই গুরু। আপাতত বিসিবির সঙ্গে কোনো চুক্তিতে থাকছেন না সিডন্স। তবে ভবিষ্যতে কোন প্রয়োজন যদি হয়, তাহলে আবারো আগামী বছর তাকে ফেরাতে পারে বিসিবি। এমনটাই  আজ শনিবার জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সিডন্সের চুক্তির মেয়াদ নিয়ে জালাল ইউনুস বলেছেন, 'জেমি সিডন্স এখন আর আমাদের সঙ্গে নেই। প্রোগ্রাম যখন থাকে তখন মনে হয় তাকে ডাকা হয়। এভাবেই তার সঙ্গে চুক্তি করা হয়েছে। স্থায়ীভাবে বা মাসিক চুক্তি হয়েছে কিনা আমি জানি না। আমি যতটুকু জানি বছরে কতদিনের জন্য কাজ করবে এই ব্যাপারে চুক্তি আছে।' উল্লেখ্য, জেমি সিডন্সের বাংলাদেশে এটি ছিল দ্বিতীয় অধ্যায়। এর আগে বাংলাদেশের প্রধান কোচ থাকাকালীন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের ব্যাটিংয়ে বেশ বড় অবদান রেখেছিলেন তিনি। পুরনো সাফল্যের আশায় অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব ছাড়ার পর তাকে আবার ফেরানো হয়েছিল। অবশ্য হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হয় সিডন্সকে। ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ছিলেন এইচপির ব্যাটিং পরামর্শকও। সিডন্সের চাকরির মেয়াদ ছিল চলতি বছরের নভেম্বর পর্যন্ত। এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই নিজের পদত্যাগের কথা জানিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফিরে এলেও আসেননি ডোনাল্ড। সরাসরি নিজ দেশে উড়াল দিয়েছিলেন তিনি ।  পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড চাকরি থেকে সরে যাওয়ার পর দল ছাড়ার ঘোষণা দিলেন দলের পারফর্মম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর। নিজ দেশ ভারত থেকে আর আসেননি তিনি। বিশাল কোচিং প্যানেলের মধ্যে দলের সঙ্গে ঢাকা এসেছিলেন কেবল চন্ডিকা হাথুরুসিংহে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম