ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৩,  4:49 PM

news image

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১২৭ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।  বুধবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১২৭ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি। ১২৭ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৫টি। উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম