ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ভারতে আটক পড়া ৮৮ জেলে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২২,  4:21 PM

news image

আটকের সাড়ে ৬ মাস পর আইনি প্রক্রিয়া শেষে অবশেষে মুক্তি পেল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জেলেসহ কক্সবাজার  মহেশখালীর ৮৮ জেলে দেশে ফিরছেন।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ বিজিবিকে ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে, কুতুবদিয়ার ২৯, মহেশখালীর ২৭, ৮৮ জন জেলেকে সাতক্ষীরা শ্যামনগরে হস্তান্তর করেছে। আটকের পর দেশে ফেরার বিষয়টি মুঠোফোন  নিশ্চিত করেন জেলেদের সঙ্গে থাকা সাজ্জাদুর ইসলাম তিনি জানান, সন্ধ্যায় ৬টার দিকে আমরা বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরে পৌঁছান।

বর্তমানে আমরা বঙ্গোপসাগরে বাঁশখালী, কক্সবাজার, মহেশখালী আসার পথে। উল্লেখ্য, চলতি বছর ১৬ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার ৩২ জনসহ কক্সবাজার ও মহেশখালী ৮৮ জেলা কুয়াশায় পথ ভুলে গিয়ে ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার দায়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয় তারা।  বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, চলতি বছর ১৬ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশায় পথ ভুলে গিয়ে ভারতে অনুপ্রবেশ করার দায়ে সাড়ে ছয় মাস কারাভোগের পর দেশে ফেরার খবর পেয়েছি। জেলেরা ভারতে আটক থাকার সময় জেলে পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে কয়েকবার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম