ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিকে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার ১ পায়রায় ভিড়লো চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক কার্গো হ্যান্ডিলিং রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী.

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২,  2:10 PM

news image

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ অক্টোবর) আনুমানিক রাত ১টার দিকে তিনি ঢাকায় ফেরেন। এর আগে, সোমবার (৩ অক্টোবর) ভোর ৪টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান ওয়াশিংটন ছাড়ে। ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেওয়া হয়। জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়েছেন বলে নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সফরকালে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক উচ্চপর্যায়ের হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম