ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

দেশে ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার হাজি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  11:11 AM

news image

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি। রবিবার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট। উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম