ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২২,  12:57 PM

news image

রোমানিয়া থেকে দেশে ফিরেছেন ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশি নাবিক। তাদের বহন করা বিমানটি বুধবার (৯ মার্চ) ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী তার ফেসবুক স্ট্যাটাসে জানান, নাবিকদের বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ২৮ বাংলাদেশি নাবিক গত ৬ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান। বুখারেস্ট থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা প্রথমে ইস্তাম্বুল পৌঁছান। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনা হবে। গতকাল বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান একই তথ্য নিশ্চিত করেন। এদিকে বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, ইউক্রেনে আবার যুদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার কর্মকর্তারা কর্মস্থলে না থাকায় হাদিসুর রহমানের মরদেহ আনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী ৫ থেকে ৭ দিন পর হাদিসুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজে হাদিসুরের মরদেহ রাখা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত বুধবার (২ মার্চ) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকেপড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তারা। ইউক্রেনের অলিভিয়া বন্দরের কাছে একটি বাংকার হয়ে রোমানিয়ার একটি হাসপাতালের ফ্রিজারে রাখা হয় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম