ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

দেশে ফিরলেন ৪০ হাজার ১১৫ হাজি, মৃতের সংখ্যা বেড়ে ৫৭

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৪,  12:53 PM

news image

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৪০ হাজার ১১৫ হাজি। সঙ্গে এসেছে আরও এক হজযাত্রীর মৃত্যুর খবর। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। হজ পালনে গিয়ে মৃতদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মারা গেছেন ১৭ জন। বাকি ৪০ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ জনের পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল। সবশেষ ২৯ জুন মারা যান সৈয়দ লিয়াকত আলী (৬৭) নামে এক বাংলাদেশি হাজি। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের ওই দেশেই দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোরে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০২টি ফ্লাইটে এই হাজিরা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে এবার মোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম