ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

দেশে ফিরলেন হাজি সেলিম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২২,  2:41 PM

news image

দুদকের মাললায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি সেলিম দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফিরেই লালবাগে তার নির্বাচনী এলাকার শাহানি বেগম নামে স্থানীয় এক বাসিন্দার জানাজায় অংশ নেন। বিমানবন্দর সূত্র জানায়,

থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে হাজী সেলিম দেশে ফিরেছেন। হাজী সেলিমের বিদেশে যাওয়া নিয়ে রয়েছে বিতর্ক। কেননা তিনি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ ফেব্রুয়ারি রায় প্রকাশ করেন হাইকোর্ট। উল্লেখ্য, দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান সাংসদ হাজী সেলিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম