ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কবে, জানালেন সেনাপ্রধান সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে ৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিছিন্ন

দেশে ফিরছেন ভারতে থাকা ৪৬ জেলে

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২২,  12:44 PM

news image

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ভারতে থাকা ৪৬ জেলে দেশে ফিরছেন । আজ মঙ্গলবার (০১ নভেম্বর) যে কোনো সময় তারা বেনাপোল স্থল বন্দর অতিক্রম করবেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটা, বরগুনা, কলাপাড়া, পিরোজপুর, ভোলা, বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানের মাছ ধরা ট্রলার ডুবে যায়। পরে অনেক জেলেরা ভাসতে ভাসতে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় প্রবেশ করার ওই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। আইনি বেড়াজালের কারণে দীর্ঘদিন এসব জেলেদের ভারতে থাকতে হয়েছে। তার মধ্যে ইউনুছ নামে একজন জেলের মৃত্যুও হয়েছে। তার বাড়ি ছিল পটুয়াখালী জেলায়। ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশ সরকারসহ ভারতে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারপরেও কোনো ফলাফল মেলেনি। এদিকে আগের অভিজ্ঞতা থেকে ভারতে আটকা পড়া জেলেদের ফিরে আসা  নিয়েও অনিশ্চিয়তায় ছিলেন জেলেদের স্বজনরা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনার পরপরই জেলেদের ফিরিয়ে আনতে আমি একাধিকবার ভারতে গিয়েছি। ভারতের একটি আশ্রয় কেন্দ্রে ৪৬ জন জেলে আটক ছিল। তারা আজ মঙ্গলবার দুপুর নাগাদ বেনাপোল চেকপোস্টে আসবেন। সেখানে আইনি প্রক্রিয়া শেষে যে কোনো সময় তারা বাংলাদেশে প্রবেশ করবেন। তাদের বাড়ি পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলায়।

-সূত্র : বাংলানিউজ২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম