ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

দেশে পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহ

#

বিনোদন প্রতিবেদক

১৬ মে, ২০২৩,  5:18 PM

news image

দেশে পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু পাঠান ওরফে চিত্রনায়ক ফারুকের মরদেহ।  মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  পরিবার সূত্র জানায়, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক। সকাল ৯ টায় উত্তরার বাসায় তার মরদেহ নেয়া হবে। ১১ টায় জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপন এর জন্য নেয়া হবে। দুপুর দেড়টায় (বাদ জোহর) এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনদের শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ৫ টায় (বাদ আসর) গুলশান কেন্দ্রীয় মসজিদে জানাজা নামাজ (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় গ্রামের বাড়ি দখিন সোম টিওরী পাকা জামে মসজিদ, পাঠান বাড়ি, কালিগঞ্জ, গাজীপুরে চিরনিদ্রায় শায়িত হবেন নায়ক ফারুক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম