ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

দেশে পুরুষের চেয়ে এখন নারীর সংখ্যা বেশি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  12:19 PM

news image

দেশে বর্তমানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এরমধ্যে ৯৮ জন পুরুষের বিপরীতে নারী ১০০ জন। বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন পুরুষ, আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন নারী এবং ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। বিবিএস জানায়, এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। সর্বশেষ ২০১১ সালের জনশুমারির অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার ১ হাজার ১১৯ জন। এতে আরও বলা হয়, দেশে ৯৮ জন পুরুষের বিপরীতে ১০০ জন নারী। ১০ থেকে তার বেশি বয়সী মানুষের মধ্যে ২৮ শতাংশ অবিবাহিত ও ৬৫ শতাংশ বিবাহিত। ৯১ দশমিক ৪ শতাংশ মুসলমান এবং ৭ দশমিক ৯৫ শতাংশ হিন্দু। সাক্ষরতার হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ এবং প্রতিবন্ধিতার হার ১ দশমিক ৪৩ শতাংশ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশের ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন গ্রামে এবং পাঁচ কোটি ২০ লাখ নয় হাজার ৭২ জন শহরে বাস করেন। এছাড়া দেশে ৫৫ দশমিক ৮৯ শতাংশ মানুষ মোবাইল এবং ৩০ দশমিক ৬৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম