ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

দেশে ঢুকল ভারতীয় কাঁচামরিচের প্রথম চালান

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৩,  9:08 PM

news image

পাঁচদিনের ঈদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আর প্রথম চালানেই ভারত থেকে এসেছে কাঁচামরিচ বোঝাই ৬টি ট্রাক। রোববার (২ জুলাই) বেলা ১১টায় স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আযহার কারণে ২৭ জুন থেকে শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোনো পণ্য। ছুটি শেষে রোববার প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম