ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৬,  1:53 PM

news image

দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’ এ সময় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থাকলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। এ কারণে জনগণকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বান জানাই।’ গার্মেন্টস খাতে এবার ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। এদের সবাইকে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। পাশাপাশি চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিমানবন্দরেও আধুনিক সুবিধা চালু হচ্ছে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান মন্ত্রী । তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম