ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

দেশে গণতন্ত্রের স্বাভাবিক কর্মকাণ্ড নেই : রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  3:52 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্রের স্বাভাবিক কর্মকাণ্ড নেই। কিন্তু তারা গণতন্ত্রকে ভয় পায়। গণতন্ত্রের মানে তো বিরোধীদল আপনাদের সমালোচনা করে, আপনাদের ভুল ধরিয়ে দেবে। কিন্তু আপনারা সেটা সহ্য করতে পারেন না। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে বসবাস করছে। তাদের কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। অথচ, সংবিধান আমাদের কথা বলা ও লেখার স্বাধীনতা দিয়েছে। কিন্তু তা শেখ হাসিনার অদৃশ্য ইশারায় বন্ধ। রিজভী বলেন, পৃথিবীর কেউ এভাবে বিরোধীদল দমন করে গদি রক্ষা করতে পারেনি।

আসলে আপনি আতঙ্কের মধ্যে আছেন তাই রাতের অন্ধকারে ফাঁকা বুলি দিচ্ছেন। আপনার সাহস থাকলে খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের মুক্তি দেন। দেখবেন জনগণের প্রবল স্রোত আপনার সিংহাসনের দিকে কীভাবে ধেয়ে যায়! কারণ, জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির এই নেতা বলেন, সরকার পাতানো সংসদ করেছে। যেখানে বিরোধীদল নেই। সেখানে মমতাজের গান হয় কিন্তু বিরোধীদলের বিতর্ক নেই। আর বলেন দেশে বিরোধীদল নেই। অন্যদিকে বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন করছেন, কারাগারে বন্দি করেছেন। ‘দেশে শক্তিশালী বিরোধীদল নেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন দেশে শক্তিশালী বিরোধীদল নেই। বিরোধীদল শক্তিশালী বলেই তো তাদেরকে আপনি কারাগারের ভয় দেখিয়ে ক্ষমতায় আছেন। তাদেরকে গোরস্থানে পাঠিয়েছেন। আসলে বিএনপি ও বিরোধীদল আপনি ভয় পান বলেই তো দেশনেত্রী খালেদা জিয়াসহ আমাদের নেতা-কর্মীদের বন্দি করে রেখেছেন। সংগঠনের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের ডা: জাহেদুল কবির, এমজি মাসুম রাসেল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম