ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

দেশে খাদ্যের সংকট হবে না : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  8:47 PM

news image

কৃষকরা যেভাবে উৎপাদন করছেন তাতে দেশে খাদ্যের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। চালের দাম স্থিতিশীল আছে বলে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিং হচ্ছে এবং বেসরকারি আমদানিও খুলে দেওয়া হয়েছে। তাই আশা করি চালের দাম নিয়ন্ত্রণে থাকবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আমাদের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন-মানুষ আর মাটি থাকলে আমরা দেশ গড়তে পারব। মন্ত্রী বলেন, দেশে বছরে তিন বার ফসল উৎপাদন করা হয়। তাই খাদ্যের অভাব হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রামাঞ্চলে কোরবানির পশু বেশি বিক্রি হয়েছে। কারণ তাদের আয় বেড়েছে। তবে বন্যার্ত মানুষের কষ্ট হয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটা মেনে নিয়েই উৎসব পালন করতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম