ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

দেশে করোনায় শনাক্ত কিছুটা কমেছে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  8:16 PM

news image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬ জন। সুস্থ হয়েছেন ১৫৪ জন। এর আগে গতকাল (শুক্রবার) একজনের মৃত্যু এবং ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছিল। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে,

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম