ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

দেশে করোনার দ্বিতীয় ডোজ পেলেন ১১ কোটি ৫১ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  4:41 PM

news image

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ। যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ এবং মোট জনসংখ্যার ৬৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৪৬৫ জন। এছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬৯৪ জন মানুষ।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৩২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৪৪৩ জনকে। প্রথম ডোজ পাওয়াদের মধ্যে এখনও দ্বিতীয় ডোজ টিকা পায়নি ১৫ লাখ ৩৩ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী। এদিকে, সোমবার (১১ এপ্রিল) সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে চার হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৬৮৭ জনকে। অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৬৯১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম