ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দেশে এসেছে জেবুও

#

২৫ ডিসেম্বর, ২০২৫,  1:11 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবু ঢাকায় এসেছে। জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়েছে। পরে যথাযথভাবে জেবুকে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। এদিকে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনার তুঙ্গে, ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন রসদ হয়ে উঠেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত জাইমা রহমানের পোষা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর কারণে এটি এর মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছে। জেবুর নামে খোলা ফেসবুক পেজটিতে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই বিড়ালপ্রেমী ও তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী ও দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটিকে অফিশিয়াল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে। জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’ তারেক রহমানের এই মন্তব্যের পর থেকেই জেবুকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ আরও বাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম