ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই: শাজাহান খান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  3:07 PM

news image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। সরকার শুধু নিয়মিত দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরে প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপির বর্তমান আন্দোলন নিয়ে শাজাহান খান বলেন, জনগণ নিয়ে আন্দোলন করলে ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,

‘কোনো নাশকতা না করলে কিংবা কোনো ধরনের সন্ত্রাস না করে আন্দোলন করলে কাউকে গ্রেফতার করা হবে না। পুলিশের ওপর আক্রমণ করা হলে পুলিশ আত্মরক্ষার্থে অ্যাকশনে যাবে এটাই স্বাভাবিক।’ পুলিশ জনগণের, সরকারের না। প্রধানমন্ত্রী বলার পরও যদি বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস ও নাশকতা করে তাহলে পুলিশ দেশ ও জনগণকে রক্ষা করবে। শাজাহান খান আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে আগামী নির্বাচনে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। নির্বাচন যাতে বানচাল হয়, তারা (বিএনপি) বারবার বলছে নির্বাচন হতে দেবে না। বিএনপি এমন চেষ্টা করেছিল ২০১৪ ও ২০১৮ সালে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, পারেনি। এবারও একই কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম