ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

দেশে আগের মত এখন আর মঙ্গা নেই : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  9:18 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে আগের মত এখন আর মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। তবে খাদ্য নিরাপদতা নেই। এই জন্য আমরা কাজ করছি। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁয় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের দেশে ভালো খাবার রয়েছে। কিন্তু সচেতনতার অভাবে ও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের ভেজাল খাবার খেতে হয়। তাই আমাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ক মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম