ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২২,  4:38 PM

news image

হাড় কাঁপানো শীতের কবলে পড়েছে উত্তর পশ্চিমাঞ্চলের জনপদ। রাজশাহী, নওগাঁ, চুয়াডাঙ্গা, নীলফামারীসহ দেশের বেশ কয়েকটি জেলায় বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে রাজশাহী, নওগাঁ, চুয়াডাঙ্গা, নীলফামারাসহ দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহে কাবু জনজীবন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি চলতি মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানান, চার জেলায় আরও তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। আগামী সপ্তাহে শীত আরও বাড়বে। তখন আরো কয়েকটি অঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া নৌপথে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর দুই পাড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকছে ফেরিপারের জন্য আসা অসংখ্য গাড়ি। শুক্রবার সেখানে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ নিয়ে পাঁচ দিনে ঘন কুয়াশায় নৌপথটিতে প্রায় ২৫ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম