ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক বরিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৬ মাসের শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের ৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

দেশের ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  10:55 AM

news image

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সকালের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।  শুক্রবার (৪ অক্টোবর) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দেশের সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচলেরও নির্দেশনা দিয়েছে আবহাওয়া দফতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম