ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

দেশের ১০ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১,  6:34 PM

news image

দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় মৃদু শৈত্যপ্রবাহসহ দেশজুড়ে দেখা দিয়েছে শীতের প্রকোপ। আজ বুধবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে দিনে সুর্যের তাপ থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। শীতের কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ ও দিনমজুরেরা। গত কয়েক দিন ধরে রংপুর অঞ্চলে শীতের প্রকোপ দেখা দিয়েছে, বইছে মৃদু ঠান্ডা বাতাস।

দিনাজপুরে হাড় কাঁপানো শীতের কারণে কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। উত্তরঞ্চলের আরেক জেলা কুড়িগ্রামেরও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে, চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে শীতবস্ত্রের দোকানগুলোতে নিম্নআয়ের মানুষের উপস্থিত লক্ষ করা গেছে। আর, কুষ্টিয়ায় শীতের কারণে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পাবনার পদ্মা নদীর আশপাশের এলাকায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। জেলায় আজ বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম