ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২১,  3:31 PM

news image

দিনাজপুরে বর্তমান মওসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি সন্ধ্যার পর হিমেল বাতাস এবং ঘন কুয়াশায় পড়েছে। এতে সকালে সাধারণ মানুষের চলাচলও কমছিল। অন্যদিকে খেটে খাওয়া দিনমজুররা পড়ে বিপাকে। শীতের কারণে কাজও কমে যায়। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ অঞ্চলে ঘন কুয়াশায় আছন্ন ছিল।

এতে বিভিন্ন সড়কে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। শীত ও কুয়াশা বেশি থাকায় বিভিন্ন সড়কের পাশের বিভিন্ন পিঠার দোকানে ভিড় দেখা যায়।  মঙ্গলবার সকালে দেশের সর্বনম্নি তাপমাত্রা ১৫ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ও বায়ু প্রবাহ ৮-১০ডিগ্রি সেলসিয়াস বলে জানান দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জুর রহমান।  আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, মঙ্গলবার এ মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশাও ছিল এবং বুধবারও থাকবে। তবে তাপমাত্রা এরকম কয়েকদিন থাকার পর আরও কমতে পারে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম