ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  9:11 PM

news image

দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এ দেশের মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। তিনি আরও বলেন, খালেদা জিয়া নানা রোগ-শোক, নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার সোনার সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই তিনি দেশ ছেড়ে পালাতে হয়েছেন। খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান দলের এই জ্যেষ্ঠ নেতা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম