ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২২,  1:57 PM

news image

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বিটিভি ও বিটিভি চট্টগ্রাম প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জানা গেছে, দেশের বিমানবন্দরগুলোতে সরকারি চ্যানেল সম্প্রচার না হওয়ার অভিযোগ সম্প্রতি বিটিভির পরিদর্শন দলের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্ত দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখে, সেখানে টিভিতে মাত্র ১৪টি চ্যানেল সম্প্রচার হচ্ছে। এসব চ্যানেলের মধ্যে সরকারি কোনো চ্যানেল নেই। তদন্ত দল দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানতে পারে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে চ্যানেল নির্বাচন করা হয়। এর পর দেশের অন্যান্য বিমানবন্দরে বিটিভির সব চ্যানেল সম্প্রচার নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ৪ এপ্রিল বিমান সচিবকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বিমান মন্ত্রণালয় গত ১২ মে বেবিচকের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারি টেলিভিশন চ্যানেল প্রথমে রেখে সম্প্রচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গতকাল সমকালকে বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। তাই এ প্রজ্ঞাপন এখনও হাতে পাননি। এটি ভালো উদ্যোগ। প্রজ্ঞাপন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম