ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কার চায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  5:20 PM

news image

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছেন ঢাকায় জাতিসংঘের তিন প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএর কর্মকর্তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে কর্মকর্তারা এই অভিমত ব্যক্ত করেন। এসময় শিক্ষানীতি হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা। প্রয়োজনে এ ব্যাপারে তারা বাংলাদেশকে যেকোনো সহযোগিতা দিতে রাজি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপিএর এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহামসহ অন্যরা।  শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও সংস্থাটির বিশেষায়িত সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানাবেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম