ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

দেশের যে অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২২,  4:22 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)। বুধবার (১৯ অক্টোবর) সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নির্দেশ দিচ্ছে। যদি খুলনায় আঘাত হানে তাহলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম