ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দেশের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২৬,  4:54 PM

news image

গ্রিড ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে আজ শনিবার দেশের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সময় শান্তিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এদিকে, বিতরণ লাইন সংযোগ ও উন্নয়ন কাজের জন্য কুড়িগ্রামের দুই উপজেলায়ও আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী ও চররাজিবপুর উপজেলায় এ বিদ্যুৎ বিভ্রাট থাকবে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম